আজ আসছে চার কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার অনুষ্ঠিত হবে। লঙ্কাবাংলা অ্যানালাসিস পোর্টাল ও ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, ন্যাশনাল পলিমার, ওরিজা এগ্রো ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মা, ন্যাশনাল পলিমার ও এসএমই মার্কেটের ওরিজা এগ্রো ৩০ জুন, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
কোম্পানিগুলোর মধ্যে সর্বশেসঅর্থবছরের জন্য বিকন ফার্মা ১৬ শতাংশ ক্যাশ, ন্যাশনাল পলিমার ১০.৫০ শতাংশ ক্যাশ এবং ওরিজা এগ্রো ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
অন্যদিকে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩০ জুন, ২০২৪ সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস তথা অগ্রগতি প্রকাশ করা হবে।
