মঙ্গলবার লেনদেনে ফিরবে ৩ কোম্পানি
রেকর্ড ডেটে বন্ধ থাকার পর শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি মঙ্গলবার (০১ অক্টোবর) থেকে আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটিহলোঃ কনফিডেন্স সিমেন্ট, এনভয় টেক্সটাইল এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
আজ কোম্পানি তিনটির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের কারণে বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।
