মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
অর্থনীতিআজকের সংবাদএক্সক্লুসিভ

পদ্মা সেতুতে ১ বছরে প্রায় ৫৭ লাখ যানবাহন পারাপার, টোল আদায় ৮শ’ কোটি টাকা

পদ্মা সেতু উদ্বোধনের পর গতকাল রাত ১২টা পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন চলাচল করেছে। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে।

এ সেতু দিয়ে প্রতিদিন গড়ে টোল আদায় হচ্ছে প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা করে। গতকাল রাত পর্যন্ত টোল আদায় হয়েছে ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা। আজ বিকাল নাগাদ ৮শ’ কোটি টাকা টোল আদায় হয়েছে।

দ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে আজ রাজধানীর সেতুভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। সময় ও ব্যয় সাশ্রয়ী পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যোগাযোগে নবদুয়ার খুলে দিয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ৩৫ বছরে বাংলাদেশ সরকারকে পদ্মা সেতু নির্মান ব্যয় পরিশোধ করতে হবে। ইতোমধ্যে ৪ কিস্তিতে প্রায় ৬৩২ কোটি ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

পদ্মা সেতুকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা সংরক্ষণে সকলকে যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মা সেতু।

প্রেসব্রিফংয়ে উপস্থিতি ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মান প্রকল্পের উধর্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *