বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

ফ্লোর স্পেস ক্রয় করবে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বাণিজ্যিক কাজের জন্য ফ্লোর স্পেস ক্রয় করবে। কোম্পানিটি ৬ হাজার ৪৭৪ বর্গফুট ফ্লোর স্পেস কিনবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রতিষ্ঠানটি কুমিল্লা রাজগঞ্জ মনোহারপুরে হিল্টন টাওয়ারের ৫তম তলায় ফ্লোর কিনবে। প্রতি বর্গফুট ৩ হাজার ৬৩০ টাকা মূল্যে মোট ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় হবে স্পেসটি ক্রয় করতে।

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স আইডিআর এর অনুমোদন এবং কোম্পানির লিগ্যাল আইনজীবীর মতামত নিয়ে ফ্লোর স্পেস কিনতে পারবে বলে সূত্রে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *