বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে আমান ফিড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৬ কোম্পানির মধ্যে ২৫৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে আমান ফিড লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আমান ফিডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৮ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে কনফিডেন্স সিমেন্ট।

বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ডরিন পাওয়ার, জেনেক্স ইনফোসিস, কাশেম ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস, যমুনা ব্যাংক, ফু-ওয়াং ফুড এবং এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *