বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
এক্সক্লুসিভ

তসরিফা ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ৮৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা বা ৯ দশমিক ১৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রানার অটোর শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- গ্লোবাল হেভি কেমিক্যাল, কপারটেক, ইভিন্স টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, প্রিমিয়ার সিমেন্ট, খান ব্রাদার্স এবং ফ্যামিলি টেক্সটাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *