বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

লেনদেনের শীর্ষে নাভানা ফার্মা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৫৯টি প্রতিষ্ঠানের ৬৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৫ জুন) ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটির ৩৫ লাখ ৩৬ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৪১ কোটি ৫৮ লাখ টাকার বেশি।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্ট লিমিটেড।
আজ শেয়ারবাজারে শীর্ষ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং লিমিটেড, এমারেল্ড অয়েল, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, লাফর্জহোলসিম বাংলাদেশ, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সি ফুড লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *