সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) এনআরবি ব্যাংকের ২০ কোটি ২০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মিডল্যান্ড ব্যাংকের আজ ১৭ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৩৭ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অগ্নি সিস্টেমস।
মঙ্গলবার লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, ইস্টার্ন ব্যাংক, সোনালী আঁশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *