পতনের মধ্যেও ১৫ খাতের শেয়ারে মুনাফায় রয়েছে বিনিয়োগকারীরা
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে তথ্য প্রযুক্তি এবং সেবা ও আবাসন খাতের শেয়ারে। এই দুই খাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ৩.৮০ শতাংশ।
এরপর ৩.৪০ শতাংশ এবং ২.৯০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্ন তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সিরামিক খাত এবং ভ্রমণ ও অবকাশ খাত।
সাপ্তাহিক রিটার্নে অন্য ১১ খাতের মধ্যে- বিবিধ খাতে ২.৪০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৯০ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ১.২০ শতাংশ, আর্থিক খাতে ১.২০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.২০ শতাংশ, বস্ত্র খাতে ১.১০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৭০ শতাংশ, ট্যানারি খাতে ০.৬০ম শতাংশ, ব্যাংক খাতে ০.১০ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০২ শতাংশ দর বেড়েছে।
