বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৪ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে রূপালী ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (০৩ জুলাই) কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইন্দোবাংলা ফার্মার শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা২০ পয়সা বা ৯.৪৫ শতাংশ। আর ৭০ পয়সা বা ৮.৩৩ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সিএপিএম ইসলামিক মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়ার লিজিংয়ের ৭.১৪ শতাংশ, প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৪৫শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৬.৩৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৬.২৭ শতাংশ,জিএসপি ইস্পাতের ৬.১৮শতাংশ ,গ্লোবাল হ্যাভি কেমিক্যালের ৬.০৯ শতাংশ ও প্রাইম ব্যাংকের ৬.০৬ শতাংশ দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *