বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

ইসলামিক ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

পুঁজিবাজার প্রেস.কম : ইসলামিক ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮১ টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
বৃহস্পতিবার (০৩ জুলাই) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৭.৬৯। আর ৪ টাকা ৭০ পয়সা বা ৪.৬৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লাভেলো আইসক্রিম।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বে লিজিংয়ের ৪.৪৪ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩.৭৪ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৩৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩.২৮ শতাংশ,সি এন্ড এ টেক্সটাইলের ৩.১৩ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফের ৩.০৮ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়ারের ৩.০১ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *