বুধবার, অক্টোবর ২১, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ১৬ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার প্রেস.কম : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বৃহস্পতিবার (৩ জুলাই)৩৩ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৬ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৬ লাখ ১৬ হাজার ৩০৪ টি শেয়ার ৬৪ বার হাত বদলের মাধ্যমে ১৬ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে মিডল্যান্ড ব্যাংকের সবচেয়ে বেশি ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল টিউবসের ২ কোটি ৪৯ লাখ টাকার ও ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *