বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
এক্সক্লুসিভ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনআরবি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির গড়ে ১৫ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ১২ শতাংশ অবদান এনআরবি ব্যাংকের।
লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের সপ্তাহজুড়ে গড়ে ১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিদায়ী সপ্তাহে শেয়ার হাতবদল হয়েছে গড়ে ১০ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্নি সিস্টেমস, মিডল্যান্ড ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ণ ব্যাংক, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং ফাইন ফুডস লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *