সোমবার, এপ্রিল ২০, ২০২৬
কোম্পানি সংবাদ

ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালকরা এবং প্রধান কার্যালয়ের নির্বাহীরা, ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী শাখাসমূহের আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেছেন। সোমবার (৯ ডিসেম্বর) সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়।

গ্রাহকরা ব্যাংকের চেয়ারম্যান, পরিচালকদের এবং নির্বাহীদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *