মিরাকল ইন্ডাস্ট্রিজ দাম বৃদ্ধির শীর্ষে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন দাম বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার (২২ আগস্ট) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছিল ৩৬ টাকা ৭০ পয়সায়।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৮৪ শতাংশ। তালিকার তৃতীয় স্থানে থাকা জেমিনি সি ফুডের শেয়ারের দাম বেড়েছে ৩৮ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৪৬ শতাংশ।
মঙ্গলবার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলি হল আরামিত সিমেন্ট, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, আজিজ পাইপস এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
