বুধবার, জুন ১০, ২০২৬
এক্সক্লুসিভ

জুট স্পিনার্সের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে হিসাববছরের সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৫ টাকা ৫০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৫২ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৩৬ পয়সা।
সমাপ্ত সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৫৯৮ টাকা ৫০ পয়সা। আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৫২৭ টাকা ৬৯ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *