বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে যারা
বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৭ থেকে ৩১ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩৬.৬২ শতাংশ। এদিকে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এস্কয়ার নিট। এই কোম্পানির দর বেড়েছে ৩৪.৪২ শতাংশ। এবং হামি ইন্ডাস্ট্রিজের ৩২.৪৩ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকার অন্যান্য কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার, সেন্ট্রাল ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, কেয়া কসমেটিকস, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং ঢাকা ডাইং।
