রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
ম্যাকসন্স স্পিনিং: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আলোচ্য সময়ের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ১ টাকা ৭১ পয়সা। এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ০৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৬২ পয়সা।
ফু-ওয়াং ফুডস: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ০৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ারে ৩১ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১ টাকা ৯৮ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো হয় ০১ পয়সা (নেগেটিভ)।
এনার্জিপ্যাক পাওয়ার: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান(EPS) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ০.০৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৩৫ টাকা ৫৪ পয়সা (with Revaluation)। আগের বছর ছিল ৩৭ টাকা ৪৫ পয়সা।
এছাড়া আলোচ্য সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো করেছে ২২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *