বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বিদায়ী সপ্তাহে লেনদেনে শীর্ষে যারা

বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকায় চার কার্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। হয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ৫.৯০ শতাংশ। কোম্পানিটির শেয়ারের ক্লোজ প্রাইজ বা সর্বশেষ দর হয় ২২২ টাকা ৮০ পয়সা। কোম্পানিটি ”এ” ক্যাটাগরিতে রয়েছে।
এদিকে সপ্তাহটিতে ওরিয়ন ইনফিউশনের প্রতিদিন গড়ে ১৮ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসই‘র লেনদেনের ৫.০৭ শতাংশ। কোম্পানিটি সাপ্তাহিক লেনদেনে দ্বিতীয় হয়েছে এবং ”এ” ক্যাটাগরিতে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে একমি ল্যাবরেটরিজের প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৭২ শতাংশ।কোম্পানিটি সাপ্তাহিক লেনদেনে তৃতীয় হয়েছে।
আলোচ্য সপ্তাহে এ তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করোপরেশনের ১৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকা, রবি আজিয়াটার ১০ কোটি ৯০ লাখ টাকা, ফাইন ফুডসের ৮ কোটি ২৯ লাখ ৭০ হাজার টাকা, গ্রামীণফোনের ৭ কোটি ৯৫ লাখ ৪০ হাজার টাকা, এক্সপ্রেস ইন্সুন্সের ৬ লাখ ৬৫ লাখ ৫০ হাজার টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকা এবং সাইহাম কটনের ৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *