বিদায়ী সপ্তাহে গেইনারে শীর্ষে যারা
বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকায় চার কার্যদিবস লেনদেন হয়েছে। এ সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারে শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৪.২৩ শতাংশ। এদিকে এ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারের দর ১১.২৬ শতাংশ বেড়ে এই তালিকার দ্বিতীয় এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর ১৬.৬৭ শতাংশ বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিকন ফার্মার ১৫.৫৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১৫.৫৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১১.৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১১.৩৯ শতাংশ, জেমিনি সী ফুডের ১১.১৮ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০.৬৬ শতাংশ এবং ফাইন ফুডসের ১০.৬৪ শতাংশ দর বেড়েছে।
