অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড পাঠিয়েছে ম্যারিকো
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের কাছে অন্তবর্তী নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পনিটি অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ৪৫০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
