বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১৯ জানুয়ারি) এডিএন টেলিকমের ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবটেরটিজ। কোম্পানিটির এদিন লেনদেন হয়েছে ১১ কোটি ৯১ লাখ ৪১ হাজার টাকার। আর ১০ কোটি ৪২ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেলো আইসক্রিম।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোস, ফাইন ফুডস, সেন্টাল ফার্মা, মিডল্যান্ড ব্যাংক এবং কোহিনূর কেমিক্যালস কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *