বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৭ কোম্পানির প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

রানার অটোমোবাইলস পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর‘২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময়ে ০৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ২ টাকা ২২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৬৫ টাকা ৫৩ পয়সা।

মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর‘২৪) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ১৬ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় ৪ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৪ টাকা ০৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ৫৭ টাকা ৫৭ পয়সা।

এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৬২ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৬০ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ২০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৮ পয়সা।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ০৮ পয়সা আয় ছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক শেষে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮ টাকা ৬২ পয়সা।

সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে ৯৬ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ৬৬ পয়সা।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৭৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ১৯ পয়সা।

বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর‘২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪ টাকা ৬৩ পয়সা।

এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে ১১ টাকা ২৩ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ২৪ পয়সায়।

পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৮১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৪২ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৩ টাকা ০২ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *