শুক্রবার, জুন ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ইউনিক হোটেলের মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেলের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৭৯ শতাংশ মুনাফা বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫৬ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৮৭ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৬৯ টাকা বা ৭৯ শতাংশ।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.১২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৫১ টাকা। এতে করে মুনাফা বেড়েছে ০.৬১ টাকা বা ১২০ শতাংশ।
গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮.৪৭ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *