প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়ালো ৪২৫ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৪২৫ কোটি টাকার বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১০ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়েছে এবং ‘ডিএস৩০’ সূচক ০ দশমিক ২৫ পয়েন্ট কমেছে।
এসময় ডিএসইতে ৪২৫ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময়েরে মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানির শেয়ারের।
