বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লকে ৪ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২৯ জানুয়ারী) ২৯ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১৯ লাখ ১০ হাজার ৯৮৩ টি শেয়ার ৩৭ বার হাত বদলের মাধ্যমে ৪ কোটি ৩৭ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রেনেটার সবচেয়ে বেশি ৮১ লাখ টাকার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ প্রিমিয়ার ব্যাংকের ৫০ লাখ টাকার ও আরডি ফুডের ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *