মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দিলো ৬ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, তসরিফা ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস এবং দেশ গার্মেন্টস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
গত ৩০ জুন,২০২৪ সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ সাড়ে ৩ শতাংশ, ওয়াটা কেমিক্যালস ১২ শতাংশ এবং দেশ গার্মেন্টস ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। আর সমাপ্ত সময়ে প্যারামাউন্ট টেক্সটাইল ১৫ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে ৫ শতাংশ নগদ লভ্যাংশ।
এছাড়া, গত ৩১ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *