বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

এটলাস বাংলাদেশের সর্বোচ্চ দরপতন

 সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে দর কমেছে ১২৪টি কোম্পানির। এদিন দর পতনের শীর্ষে ওঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ২ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৪৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিং শাইন টেক্সটাইলের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৬৫ শতাংশ। আর ৪ দশমিক ৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নিউ লাইন ক্লোথিংস, খুলনা প্রিন্টিং, হামি ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, জেনারেশন নেক্সট এবং এমারেল্ড অয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *