বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, সূচকের উঠানামা করানো আমাদের কাজ না। আমরা পলিসি তৈরী করি ‘

পুঁজিবাজার প্রেস.কম : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, নেগেটিভ ইক্যুইটি শেয়ারবাজারের ক্যান্সার। এটা সমাধানের বিকল্প নেই।
বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী, অর্থ) ড. আনিসুজ্জামান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী ও এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার উপস্থিত ছিলেন।
মাকসুদ বলেন, বাজেটে শেয়ারবাজারের অনেক ফোকাস করা হয়েছে। তিনি বলেন, সূচকের উঠানামা করানো আমাদের কাজ না। আমরা পলিসি তৈরী করি আর ফেসিলিটেড করি। এখন আমরা চাই এমন একটি সংস্কার করে যেতে, যার মাধ্যমে ফুট প্রিন্ট রেখে যেতে পারি। এরমধ্যে মিউচুয়াল ফান্ড, আইপিও এবং মার্জিন রুলস প্রণয়নের মাধ্যমে ৬০-৭০% সংস্কার হয়ে যাবে।
শেয়ারবাজারে ১০ কোটি টাকার কোম্পানি ২৭৫ কোটি দেখিয়ে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলন করে নিয়ে গেছে বলে জানান মাকসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *