বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

রপ্তানি আদেশ ও মুনাফা বাড়াতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে লিগ্যাসি ফুটওয়্যারের চুক্তি

পুঁজিবাজার প্রেস.কম :পুঁজিবাজারে ট্যানারি খাতের তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি রপ্তানি আদেশ ও মুনাফা বাড়াতে চীনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ওয়েনঝো হোনশেংডা ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। পাঁচ বছরের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়।
বুধবার (২৫ জুন) মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে কোম্পানিটি।
জানা গেছে, এই চুক্তির আওতায় এইচএসডি প্রতিবছর ৩ লাখ জোড়া জুতা রপ্তানি আদেশ সংগ্রহ করবে, যা মাসিক প্রায় ২৫ হাজার জোড়ার সমান। পাশাপাশি চীনা এই প্রতিষ্ঠানটি লিগ্যাসি ফুটওয়্যারকে নির্ধারিত মানসম্পন্ন কাঁচামাল সংগ্রহে সহায়তা করবে এবং উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা ও দক্ষ প্রযুক্তিবিদ সরবরাহ করবে।
কোম্পানিটি আশা করছে, এই চুক্তির মাধ্যমে বছরে প্রায় ৩৬.৬ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব অর্জিত হবে। এতে কোম্পানির বার্ষিক নিট মুনাফা ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশে উন্নীত হতে পারে।
লিগ্যাসি ফুটওয়্যার বোর্ডের মতে, এই চুক্তি কোম্পানির রাজস্ব, মুনাফা এবং আন্তর্জাতিক বাজারে অবস্থানকে আরও শক্তিশালী করবে। কোম্পানি বলেছে, এটি প্রাসঙ্গিক প্রবিধান মেনে এবং শেয়ারহোল্ডার ও স্টেকহোল্ডারদের স্বার্থে স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে।
লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি ২০০০ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৩ কোটি টাকা। সর্বশেষ হিসাববছরে এর শেয়ার প্রতি নিট আয় (ইপিএস) ছিল ৭ পয়সা, যা তার আগের বছর ২৩ পয়সা ছিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *