বিক্রেতা উধাও তিন কোম্পানির-
পুঁজিবাজার প্রেস. সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের ২০ মিনিটের মাথায় বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে লাখ লাখ ক্রেতার সমাগত দেখা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ইভিন্স টেক্সটাইল-ইটিএল ও প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
বাজার তথ্যে দেখা যায়, এদিন বেলা ১০টা ১৭ মিনিটে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার ২৪ টাকায় ৩০ পয়সায় বিক্রেতাশুন্য হয়ে পড়ে। এই সময়ে ৬ লাখের বেশি ক্রেতার সমাগম দেখা যায়।
এদিকে, বেলা ১০টা ১৮ মিনিটে ইটিএলের শেয়ার ১২ টাকা ৫০ পয়সায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। এই সময়ে ৫ লাখ ৩২ হাজারের বেশি ক্রেতার সমাগম দেখা যায়।
অপরদিকে, বেলা ১০টা ১৯ মিনিটে প্যাসিফিক ডেনিমসের শেয়ার ১৩ টাকা ৯০ পয়সায় সর্বোচ্চ দামে হল্টেড হয়ে যায়। এই সময়ে কোম্পানিটির ৪ লাখ ১১ হাজারের বেশি ক্রেতার সমাগম দেখা গেলেও বিক্রেতাদের সন্ধান পাওয়া যায়নি।
