শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৪ লাখ ৭ হাজার টাকার।
১৬ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রংপুর ডেইরি এন্ড ফুড এবং অগ্নি সিস্টেমস পিএলসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *