দর বৃদ্ধির শীর্ষে ফাস ফাইনান্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ এপ্রিল ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ফাস ফাইনান্স – এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সিং এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৮.১৬ শতাংশ।
আর ৮০ পয়সা বা ৬.৫০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইয়াকিন পলিমার ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ড্যাফোডিল কম্পিউটার ৬.২৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ৬.২৫ শতাংশ, দেশ জেনারেল ৫.৭৯ শতাংশ, আরামিট ৫.৩৬ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিক ৫.৩৫ শতাংশ, শাহজিবাজার পাওয়ার ৫.২৮ শতাংশ ও ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়ালফান্ড ৫.২৬ শতাংশ দর বেড়েছে।
