বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

সমতা লেদারের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০১ পয়সা। আগের বছরের একই সময়েও কোম্পানিটির ইপিএস ছিল ০১ পয়সা।

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২২ থেকে মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। আগের বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ২২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ২৭ পয়সা।

তৃতীয় প্রান্তিকশেষে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *