বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

গ্রামীণফোনের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড (জিপি) শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি ১৭০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, এর আগে গত বছরের ১৬ জুলাই গ্রামীণফোন তার শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। বিদায়ী হিসাববছরের জন্য অন্তর্বর্তী লভ্যাংশসহ মোট ৩৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে গ্রামীণফোন।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ৮৯ পয়সা। এর আগের হিসাববছরে ২৪ টাকা ৪৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ৯৫ পয়সা।
আগামী ২৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *