বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
আজকের সংবাদ

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

প্রতিবেদক : পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খ্যাতনামা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. মাসুদ খান।

বৃহস্পতিবার (৪ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও হিসেবে দায়িত্ব পালনকারী মাসুদ খানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে বিএসইসি আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *