রবিবার, মে ৩১, ২০২৬
আজকের সংবাদ

সাফকো স্পিনিংয়ের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে শেয়ার হস্তান্তরের উদ্যোগ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের বেশ কয়েকজন পরিচালক ও উদ্যোক্তা শেয়ার হস্তান্তর করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, সাফকো স্পিনিংয়ের ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র মতে, কোম্পানির বর্তমান পরিচালক ও স্পন্সরদের মধ্যে যারা তাদের শেয়ার হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন— এস এ কে এম সেলিম, এস এ বি এম হুমায়ুন, সৈয়দ সাকিব আহমেদ, এস এফ এ এম শাহজাহান এবং সৈয়দা মোমেনা বেগম।
শেয়ার হস্তান্তর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর নিয়মকানুন অনুসারে প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোম্পানিটি শেয়ার হস্তান্তর সম্পন্ন করবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *