বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভকোম্পানি সংবাদ

বৃহস্পতিবার দাম বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দর বেড়েছে, ১০৬টির দর কমেছে, ১৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফু-ওয়াং ফুড লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে লুব-রেফ বাংলাদেশের ৯.৯৪ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৯০ শতাংশ, অলিম্পিক এ্যাক্সেসরিজের ৯.৭৯ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৭৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.০১ শতাংশ, ইয়াকিন পলিমারের ৮.৯৮ শতাংশ, দ্যা ঢাকা ডায়িংয়ের ৮.৩৩ শতাংশ, জেনারেশন নেক্সট এর ৭.৮৯ শতাংশ এবং খুলনা প্রিন্টিংয়ের ৭.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।

আগের কার্যদিবস বুধবার ফু-ওয়াং ফুড লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩৯ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *