শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

বিনিয়োগ কারীদের আশা জাগাচ্ছে শেয়ারবাজার

পূঁজিবাজার প্রেস ডেস্ক: চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রতায় বেড়েছে লেনদেন। শেয়ারবাজারে ক্রমাগত এমন লেনদেন বৃদ্ধি বিনিয়োগকারীদের মাঝে আশা জাগাতে শুরু করেছে। কারণ শেয়ারবাজারে তারল্য বৃদ্ধি পেলেই লেনদেনের গতি বৃদ্ধি পায়। যেহেতু লেনদেন বাড়তে শুরু করেছে তার মানে বাজার তারল্য প্রবেশ করেছে। তাই সামনে বাজার আরও ভালো হতে পারে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ১০৫ত টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮ টির। ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২২ কোটি ১৯ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৮৯৯ কোটি ২৫ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ পয়েন্টে। সিএসইতে ২২০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৩ টির দর বেড়েছে, কমেছে ৫৫ টির এবং ৯২ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *