বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে যমুনা ব্যাংক

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে যমুনা ব্যাংক পিএলসি। আজ কোম্পানিটির ৩১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার (০৪ আগস্ট) ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ০১ লাখ ৪৬ হাজার টাকার। আর ২৯ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, উত্তরা ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, মালেক স্পিনিং এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *