বুধবার, জুন ৩, ২০২৬
আজকের সংবাদএক্সক্লুসিভ

শেয়ারবাজারে ৯০০ কোটি টাকা লেনদেন ছাড়ালো

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়ে ফের ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৯ জুলাই) ডিএসইর প্রধান মূল্য সূচক ‘ডিএসইএক্স’ ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে এদিন ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক ২ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে ৯২১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৯৯ কোটি ৩৫ লাখ টাকার।

এদিন ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ১০৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৭৮টি কোম্পানির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *