দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ৫৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমএল ডাইং।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএসইতে সর্বোচ্চ এমএল ডাইংয়ের শেয়ার দর দশমিক ৯ পয়সা বা ৫ ধশমিক ৮১ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাশা ডেনিম্ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসির শেয়ার দর বেড়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এমবিএল ফান্ড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, মালেক স্পিনিং মিলস, প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি এবং দেশবন্ধু পলিমার লিমিটেড
