ব্লকে ২২ কোটি টাকার লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২২ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৩ জুলাই) কোম্পানিগুলোর মোট ৫০ লাখ ৩৮ হাজার ৯৫২ টি শেয়ার ৬৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার টাকার, দ্বিতীয় স্থানে শার্প ইন্ড্রাস্ট্রিজের ২ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার ও তৃতীয় স্থানে প্রাইম ব্যাংকের ১ কোটি ৭৯ লাখ ১৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
