রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

সরকারি সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ই-ফাইলিং

সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, এর ফলে সরকারের সব কাজ দ্রুততার সঙ্গে সম্পাদনের পাশাপাশি দুর্নীতি দমন করা সহজ হবে। তৃতীয় পক্ষের মাধ্যমে প্রকল্পসহ সরকারের সব কাজ মূল্যায়ন করা হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ উপদেষ্টা পরিষদের এক বৈঠকে সরকারের সব প্রতিষ্ঠানে ই-ফাইল পদ্ধতি চালুর নির্দেশনা প্রদান করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *