বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্সুরেন্স

পুঁজিবাজার প্রেস.কম :নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড । কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯.৯৭ শতাংশ বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, এদিন প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তৃতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সেরশেয়ার দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের৯.৭৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স-এর ৯.৪৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৯.২৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ৭.৩১ শতাংশ, নর্দান ইসলামি ইন্সুরেন্সের ৭.০০ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্সের৬.৬৭ শতাংশ দরবেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *