বসুন্ধরা পেপারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল পেপার মিলস লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪টাকা৪পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৫২ পয়সাআয় হয়েছিল।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই–ডিসেম্বর, ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৮৪ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৭১ টাকা ২৬ পয়সা ।
