সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশিকে প্রবেশে বাধা

প্রয়োজনীয়তার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) দিয়ে ৫১ বাংলাদেশির প্রবেশে বাধা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকালে তাদের প্রবেশে বাধা দেয় মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। ফলো লাইক করুন পুঁজিবাজার প্রেস.কম
শুক্রবার (২১ মার্চ) এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, আন্তর্জাতিক প্রবেশপথে প্রবেশের ক্ষেত্রে প্রয়োজনীয়তার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে।
কেএলআইএ টার্মিনাল- ১ এ আসলে ৬৭ জন বিদেশিকে তল্লাশি চালানো হয়। এদের মধ্যে ৫১ জনকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার বিষয়ে শনাক্ত করা হয়। এরপর আরও তদন্তের জন্য আটক বাংলাদেশিদের অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। পরিদর্শনে দেখা গেছে যে তারা বিভিন্ন অপরাধ করেছেন। যার মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার করা এবং অভিবাসন চেক এড়ানোর চেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, স্ক্রিনিংয়ের ফলে মোট ৫১ বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ, তারা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে নির্ধারিত প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।
ভুয়া নথি ব্যবহার ছাড়াও মালয়েশিয়ায় তাদের থাকার সময় ব্যয় বহন করার জন্য পর্যাপ্ত অর্থ না থাকা এবং মালয়েশিয়ায় প্রবেশের স্পষ্ট উদ্দেশ্য উল্লেখ না করাও তাদের প্রবেশ প্রত্যাখ্যানের কারণ।
এদের মধ্যে কেউ কেউ কাজ খোঁজার উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেছেন। বিবৃতি অনুসারে, ৫১ জনকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *