মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে মাইডাস ফাইন্যান্সিং

 সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৩৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ মার্চ) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৮০ পয়সা বা ৯ দশমিক ৩০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ। আর ৬ দশমিক ৮১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইড, সামিট পাওয়ার, ইস্টার্ণ লুব্রিকেন্টস, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, বিবিএস এবং আইসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *