রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২০ মার্চ) শাইনপুকুর সিরামিকের ২০ কোটি ৪২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা একমি পেস্টিসাইডসের আজ ১৫ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১২ কোটি ৭৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বেক্সিমকো ফার্মা।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, এস.আলম কোল্ড, ফু-ওয়াং ফুড এবং গোল্ডেন হার্ভেস্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *