সোমবার, মে ৪, ২০২৬
এক্সক্লুসিভ

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সর্বশেষ খবর পেতে লাইক দিন পুঁজিবাজার প্রেস.কম
সূত্র মতে, এদিন ওরিয়ন ইনফিউশনের ২১ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মার আজ ১৯ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৩৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, সি পার্ল বিচ, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *